কুকুর নিধনের তদন্তে এবার কমিটি গঠন করল এনআরএস

কুকুর নিধনের তদন্তে এবার কমিটি গঠন করল এনআরএস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা,১৪ই জানুয়ারি : কুকুর নিধনের তদন্তে এবার কমিটি গঠন করল এনআরএস। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর, ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাস স্বীকার করা নিয়েছেন, ঘটনাটি হাসপাতালের ভিতরেই ঘটেছে। সিসিটিভি ফুটেজটি আরও ভালো করে খতিয়ে দেখবে কমিটি। তাদের কাছেও ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও ফুটেজ এসেছে। ঘটনায় নার্স হস্টেলের ২ আবাসিককে চিহ্নিত করা হয়েছে। দোষ প্রমাণীত হলে তাদের বহিষ্কার করা হবে। এই ঘটনায় মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিস। দোষী প্রমাণীত হলে ৫ বছর পর্যন্ত জেল হতে পারে তাদের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top