নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া,১৫ ই জানুয়ারি : ব্লক প্রশাসন ,কন্যাশ্রী যোদ্ধা ও পুলিশ প্রশাসনের তৎপরতায় বন্ধ হল ফের নাবালিকার বিয়ে। মঙ্গলবার বিয়ের দিনেই দুপুরে ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামে।গ্রামের পেশায় দিন মজুর রথীন ঘোষ তার নাবালিকা বিপাশা ঘোষ (১৬) এর বিয়ে ঠিক করেছিলেন পাশের বেলডাঙা থানার সারগাছি গ্রামে।বিপাশা ঘোষ স্থানীয় মালোপাড়া হাইস্কুলের একাদশ শ্রেনী ছাত্রী। আজ ছিল বিয়ের দিন আয়োজন প্রায় হয়ে গিয়েছিল।কিন্তু গোপনে নাবালিকার বিয়ের খবর পেয়েই দুপুরে নাবালিকার বাড়িতে হাজির হন ব্লক প্রশাসন,পুলিশ প্রশাসন ও কন্যাশ্রী যোদ্ধারা । নাবালিকার পরিবারকে বোঝানো হয় বাল্যবিবাহ এর কুফল এবং আইন সম্পর্কে।নাবালিকার বাবা রথীন ঘোষ সব বুঝেশুঝে প্রশাসনকে মুচলেকা দেন মেয়ে সাবালিকা হলে তবেই মেয়ের বিয়ে দেবেন। 
ফের নাবালিকার বিয়ে রদ করল ব্লক প্রশাসন
ফের নাবালিকার বিয়ে রদ করল ব্লক প্রশাসন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















