নিজস্ব সংবাদদাতা,কান্দি,১৫ ই জানুয়ারি :কান্দি ব্লক যুব কল্যাণ ও ক্রিড়া দপ্তররের উদ্যোগে দুই দিন ব্যাপী কান্দি ব্লক ছাত্র যুব উৎসবের সূচনা করলেন কান্দি বিধান সভার বিধায়ক তথা কান্দি পৌরসভার পৌরপিতা অপূর্ব সরকার । কান্দি ব্লকের আন্দুলিয়া উচ্চ বিদ্যালয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়।
এছাড়া উপস্থিত ছিলেন যুব কল্যাণ দফতরের আধিকারিক ও কান্দি ব্লক ছাত্র যুব উৎসবের পৃষ্ঠপোষক কাকলি রাজবংশী এবং বিভাগীয় মন্ত্রী প্রতিনিধিত্রয়। বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা এই যুব উৎসবের। এই প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম স্তরের বিভিন্ন বিষয়ে পারদর্শী ছাত্র ছাত্রীরা তাদের প্রতিভা বিকাশ ঘটাতে পারবে এবং পরবর্তীতে রাজ্য স্তরের কান্দি ব্লকের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে। প্রতিযোগিতার মাধ্যম ছাত্র ছাত্রীদের মধ্যে মানষিক বিকাশ ঘটবে।
কান্দি ব্লক ছাত্র যুব উৎসব শুরু হলো আন্দুলিয়াতে উচ্চ বিদ্যালয়ে
কান্দি ব্লক ছাত্র যুব উৎসব শুরু হলো আন্দুলিয়াতে উচ্চ বিদ্যালয়ে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















