নিজস্ব সংবাদদাতা,কান্দি ,১৮ই জানুয়ারি :মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার ৯নং ওয়ার্ডে একটি মাটির বাড়িতে আগুন। আগুনে পুড়ে ছাই বাড়ির আসবাব থেকে সমস্ত কিছু। ইলেকট্রিকের সর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সন্ধ্যায় রাস্তার উপর ইলেকট্রিকের একটি তারের সঙ্গে অন্য একটি তারের ঘর্ষনের ফলে আগুন ছিটকে পাশের বাড়ির খড়ের চালে পরে। পরার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়ে বাড়ির লোকজন দের বলি এবং আগুন নেভানোর চেষ্টা করতে থাকি। কিন্তু খড়ের চালে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের খবর দেওয়া হয়। স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পরে ও আগুন নেভানো সম্ভব হয় নি। বাড়ির সমস্ত জিনিস পত্র আসবাব আগুনে পুড়ে যায়। দীর্ঘক্ষণ পর দোমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কান্দিতে আগুনে ভস্মীভূত গৃহস্থ বাড়ি
কান্দিতে আগুনে ভস্মীভূত গৃহস্থ বাড়ি
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















