ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি বিরুদ্ধে

ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা ,১৮ই জানুয়ারি :ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি বিরুদ্ধে।বাধ্য হয়ে ওই ব্যবসায়ী এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন। মালদার রতুয়া থানার সামসি এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় চরম অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।
মালদার এক ব্যবসায়ী অশোক ভকত। তার অভিযোগ সামসি এলাকায় তার প্রায় 14 কাঠা জমি রয়েছে। সেই জমি দখল করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বারবার প্রশাসনের কাছে দাবি জানিয়ে কোন লাভ না হওয়ায় এবার তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন।
ওই ব্যবসার অভিযোগ স্বীকার করে নিয়েছে স্থানীয় বাসিন্দারা। যদিও আইএনটিটিইউসি জেলা সভাপতি মানব বন্দ্যোপাধ্যায় বলেন ভিত্তিহীন অভিযোগ ওই জমির মধ্যে 18 ফিট জায়গা আমাদের রয়েছে আমরা সেটি দখল করেছি।
গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের জেলার কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন এভাবে জমি দখল করা দল বরদাস্ত করবে না। দল যথাযোগ্য ব্যবস্থা নেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top