:ব্রিগেডের আগেই আক্রমণাত্মক অধীর, মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোটে চ্যালেঞ্জ মুর্শিদাবাদে

:ব্রিগেডের আগেই আক্রমণাত্মক অধীর, মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোটে চ্যালেঞ্জ মুর্শিদাবাদে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কান্দি ,১৮ই জানুয়ারি :শুক্রবার কান্দি মহকুমা ও ব্লক কংগ্রেসের ডাকা কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট যুদ্ধে চ্যালেঞ্জ করলেন অধীর চৌধুরী। আজ কান্দি ব্লকের যশহরি অনুখা ১নং পঙ্চায়েতের অন্তর্গত বহরা এলাকায় একটি মাঠে কর্মী সভার আয়োজন করে কান্দি মহকুমা ও ব্লক কংগ্রেস পক্ষ থেকে। এই কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর চৌধুরী, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সভাপতি নরত্তম সিনহা, কান্দি ব্লক কংগ্রেস সভাপতি অপূর্ব দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন কান্দি ব্লকের বিভিন্ন এলাকা থেকে কংগ্রেস কর্মীরা উপস্থিত হন। এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর বাবু তৃণমূলের বিরুদ্ধে তিব্র সমালোচনা করেন। তিনি বলেন আগামী কাল ব্রিগেড সমাবেশ কে সফল করতে তিনি কোলকাতায় লক্ষ লক্ষ লোকের সমাগম করছেন তিন দিন থেকে লোক জন দের খাওয়ানো হচ্ছে তিনি তো গরীব তাই আকাশ থেকে টাকার থলি পড়ছে। তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাহলে প্রধানমন্ত্রী হতে গেলে সাংসদ হতে হবে আর আমি চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসে মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে যে কোন একটিতে এসে প্রতিদ্বন্দ্বীতা করে জিতে দেখান আমি রাজনীতি করা ছেড়ে দেব। আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকেন পঞ্চায়েত ভোটের মত ভোট লুঠ করবেন সন্ত্রাস বাহিনী দিয়ে বলে রাখি সেটা আমি মুর্শিদাবাদে হতে দেব না। মানুষের গনতান্ত্রিক অধিকার আপনি কেড়ে নিতে এলে মানুষ আপনার থেকে সমস্ত ক্ষমতা ও কেড়ে নেবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top