
নিজস্ব সংবাদদাতা ,বসিরহাট,৯ ই মার্চ :নারী দিবসের পরদিনই নারী পাচারের চাঞ্চল্যকর অভিযোগ উঠল বসিরহাটের এক নার্সিংহোম মালিকের বিরুদ্ধে। নাম সমীর কুমার রায়। অভিযুক্ত নার্সিংহোম মালিককে গ্রেফতার করেছে রাজ্য গোয়েন্দা দফতর।শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বসিরহাট নৈহাটিতে যশোদা নার্সিং হোম এর মালিক সমীর রায়ের বাড়ি উত্তর ২৪ পরগণার ঘোলা থানা এলাকার নাটাগরে। ২০১৬ সালে নাসরুম এর মালিক সমীর রায়ের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ করে বসিরহাট থানার বাড়ি বাঁশ ঝারি গ্রামের বছর কুড়ি তরুণীর পরিবার। তাদের আরও দাবি ছিল, তিনি ওই নার্সিংহোমে কর্মরত ছিলেন।
তাকে রীতিমতো মগজ ধোলাই করে তারপরে তাকে অজ্ঞান করে ভিন রাজ্যে পাচার করে দেয় বলে। ওই কেসের তদন্ত করছিল রাজ্য গোয়েন্দা দপ্তর। ২০১৭ সালে নাগপুর থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। দীর্ঘদিন ওই নার্সিংহোমে মালিককে র হদিস পাচ্ছিল না পুলিশ। পুলিশের দাবি, পুলিশের চোখে বারবার ধুলো দিতে থাকে এই সমীর। শুক্রবার বসিরহাট থানার সহযোগিতায় বসিরহাট থেকে তাকে গ্রেফতার করে বসিরহাট।
উল্লেখ্য, এর আগে একাধিকবার খবরের শিরোনামে এসেছে নার্সিংহোমের আড়ালে বাদুড়িয়ায় শিশু পাচারের ঘটনা। এবার নারী পাচারের অভিযোগ বসিরাটের খোদ নার্সিং হোম মালিকের বিরুদ্ধে।


















