তৃতীয় চার্জশিটে আরও বিপাকে দেবরাজ চক্রবর্তী! অ্যাকাউন্টে বিপুল অর্থের লেনদেনের হদিস, সম্পত্তির হলফনামা নিয়েও উঠছে প্রশ্ন

তৃতীয় চার্জশিটে আরও বিপাকে দেবরাজ চক্রবর্তী! অ্যাকাউন্টে বিপুল অর্থের লেনদেনের হদিস, সম্পত্তির হলফনামা নিয়েও উঠছে প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পারিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তৃতীয় চার্জশিট জমা দিল পুলিশ। ওই চার্জশিটে তাঁর আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক তথ্য তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, দেবরাজ চক্রবর্তীর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের হদিস মিলেছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দেবরাজ চক্রবর্তী ও তাঁর স্ত্রী, তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি যে সম্পত্তির হলফনামা জমা দিয়েছিলেন, তা নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর দাবি ছিল, দেবরাজ-অদিতির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা হলেও নির্বাচনের আগে বিভিন্ন সম্পত্তি বেনামে হস্তান্তর করা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, জগদীশপুর, রাজারহাট, থাকদাড়ি, তেঘরিয়া, শ্যামনগর, সাতগাছি এবং কালিম্পং-সহ একাধিক এলাকায় থাকা সম্পত্তির তথ্য নির্বাচনী হলফনামায় উল্লেখ করা হয়নি। অভিযোগকারীর দাবি, হলফনামা জমা দেওয়ার আগে ওই সম্পত্তিগুলির কয়েকটি বিক্রি বা দানপত্রের মাধ্যমে অন্যের নামে হস্তান্তর করা হয়েছিল। সেই লেনদেনের তথ্যও যথাযথ ভাবে প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।

এছাড়াও ‘ডিসি গ্লোবাল’ নামে একটি সংস্থার মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও সামনে আনা হয়েছিল। সেই অভিযোগের তদন্তের সূত্রেই দেবরাজ চক্রবর্তীর আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পুলিশের তৃতীয় চার্জশিটে উঠে আসা নতুন তথ্যকে ঘিরে মামলায় আরও জটিলতা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top