বিজেপি নেতা মুকুল রায়ের সাথে বৈঠক তৃণমূল গাঁজা ঘুরি গল্পঃ কটাক্ষ অধীরের

বিজেপি নেতা মুকুল রায়ের সাথে বৈঠক তৃণমূল গাঁজা ঘুরি গল্পঃ কটাক্ষ অধীরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,বহরমপুর, ১০ই মার্চ :বহরমপুর সাংসদ অধীর চৌধুরীর বিজেপিতে যাওয়া নিয়ে এবং গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মুকুল রায় অধীর চোধুরীর সঙ্গে দেখা করতে যাচ্ছে এই জল্পনা শুরু হয়েছিল সেই জল্পনার অবসান ঘটাতে রবিবার বেলা ১১টা নাগাদ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে অবশেষে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন “এটা একটা গাঁজা খুড়ি গল্প”। এই গাঁজা খুড়ি গল্প গুলো ছড়ানো হচ্ছে আমার বিরুদ্ধে তৃনমূলের পক্ষ থেকে। এই গল্প শুধু আজকে নয় অনেকদিন ধরেই বাজারে ছড়ানো হচ্ছে। কখনো বিজেপি বানাচ্ছে, কখনো সমাজ বিরোধী বানাচ্ছে, কখনো খুনি, কখনো সিন্ডিকেটের নেতা বানাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরাসরি রাজনৈতিক লড়াই করতে ভয় পাচ্ছে। তাই তাদের দলের লোকদের দিয়ে মিথ্যা কুৎসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে। অধীর চোধুরীর ভাব মূর্তিতে প্রশ্ন চিহ্ন ধরানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু অধ্যাসুতি জেলা এই জেলায় অধীর চৌধুরীকে যদি একবার বিজেপি প্রমান করানো যায় তাহলে মুসলমানদের মধ্যে একটা প্রশ্ন তৈরী হবে। ফলে তৃনমূল পার্টি খুব পরিকল্পিত ভাবে মুসলমানদের মধ্যে অধীর চৌধুরী বিজেপি হয়ে যেতে পারে এই রকম একটা সন্দেহের বাতাবরন তৈরী করছে যাতে এই প্রভাব আগামী নির্বাচনে পরে। তিনি জোর দিয়ে আরো বলেন “আমি যদি বিজেপি করি তাহলে মুকুল রায়ের সঙ্গে কেন দেখা করব? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করব, বিজেপি পার্টির সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করব। মুকুল রায়ের সঙ্গে কেন দেখা করতে যাব। আমি চার চার বারের এম পি আমার একটা জাত আছে আমার একটা ট্যাটাস আছে।
পাশাপাশি অধীর চোধুরী আরও বলেন মুর্শিদাবাদ লোকসভা আসনটি কংগ্রেসকে ছেড়ে দিলে ভালো হয়। এমনকি এখানে আবু হেনাকে প্রার্থী ঠিক করা হয়েছিল। গত ২০০৪সালে এবং ২০০৯সালে মুর্শিদাবাদ আসনে কংগ্রেস জয়লাভ করে। গত ৫বছরে সিপিএম এর সংগঠন এই জেলায় কমেছে। কিন্তু সংগঠন কিছুটা হলেও কংগ্রেসের আছে। বিভিন্ন দল থেকে এখনো কংগ্রেস দলে লোকে যোগদান করছে। কংগ্রেসের শক্তি এই জেলায় বেড়েছে তাই আমি দাবী করেছিলাম মুর্শিদাবাদ লোকসভা আসনটি যদি কংগ্রেসকে দেওয়া হয় তাহলে আমরা এই আসনটিতে জয় লাভ নিশ্চিত। আমরা স্থানীয়দের কথা বলি দিল্লী দেশের কথা বলে। আমরা আমাদের কথা বলেছি দিল্লী তাদের কথা বলেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top