বহরমপুরে দুষ্কৃতী হামলায় তৃণমূল কর্মীর মৃত্যু, উত্তেজনা ছড়ালো এলাকায়

বহরমপুরে দুষ্কৃতী হামলায় তৃণমূল কর্মীর মৃত্যু, উত্তেজনা ছড়ালো এলাকায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুর্শিদাবাদ – রাতের অন্ধকারে মুর্শিদাবাদের বহরমপুরে সংঘটিত হয় দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা। ছুরির আঘাতে প্রাণ হারিয়েছেন তৃণমূল কর্মী হায়াতুল্লাহ শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, কংগ্রেস কর্মীদের সঙ্গে বিবাদে তাঁকে ছুরি দিয়ে কোপানো হয়। হায়াতুল্লাহকে বহরমপুর মেডিক্যাল কলেজে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

হায়াতুল্লাহ শেখ কুমড়োহদ ঘাট এলাকার বাসিন্দা এবং পেশায় আসবাব ব্যবসায়ী ছিলেন। তিনি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুউদ্দিন মন্ডলের শ্যালকও ছিলেন। শুক্রবার রাতে তিনি দোকান বন্ধ করে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় সেখানে উপস্থিত কিছু মানুষের সঙ্গে তার বিবাদ বাঁধে এবং তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কংগ্রেসের সাইদুল, তুরাবসহ আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত। মৃতের ভগ্নিপতি আইজুদ্দিন অভিযোগ করেছেন, কংগ্রেস তৃণমূল কর্মীদের দমন করতে এই ধরনের সহিংস রাজনীতি করছে।

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশিতে নামে। তবে শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তৃণমূল কংগ্রেস কংগ্রেসের কর্মীদের নাম উল্লেখ করে হত্যার অভিযোগ করলেও, কংগ্রেস দাবি করেছে তাদের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top