ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ চালু, ১০ লক্ষ ডলার বিনিয়োগেই মিলবে আমেরিকায় স্থায়ী বসবাসের অনুমতি

ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ চালু, ১০ লক্ষ ডলার বিনিয়োগেই মিলবে আমেরিকায় স্থায়ী বসবাসের অনুমতি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – মার্কিন ভিসা ব্যবস্থায় বড় বদল আনল যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে চালু হলো ডোনাল্ড ট্রাম্পের নতুন ইমিগ্রেশন প্ল্যান—‘ট্রাম্প গোল্ড কার্ড’। এই নীতিতে মাত্র ১০ লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৮০ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলেই বিদেশি নাগরিকরা পেতে পারেন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি। বৃহস্পতিবার ভোরে এই প্রকল্প লঞ্চ করে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন, “আমাদের কোষাগার এখন ফুলে-ফেঁপে উঠবে।”

একই দিনে চালু হয়েছে গোল্ড কার্ডের আলাদা ওয়েবসাইটও, যেখানে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। দ্রুত অনুমোদন মিললেও প্রতিটি ধাপে আবেদনকারীদের মোটা অঙ্কের ফি দিতে হবে। শুধু ব্যক্তিগত আবেদনকারী নয়, বড় সংস্থাগুলিও টাকা বিনিময়ে বিদেশি কর্মীদের আমেরিকায় এনে স্থায়ীভাবে রাখতে পারবে এই স্কিমের মাধ্যমে।

লঞ্চ অনুষ্ঠানে ট্রাম্প জানান, এই প্রোগ্রাম গ্রিন কার্ডের মতো হলেও সুবিধা আরও বেশি। তাঁর দাবি, মার্কিন প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিন ধরে যে নিয়োগ সংকট চলছে, গোল্ড কার্ড চালুর ফলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে। তিনি বলেন, এই পরিকল্পনা শুরু করার পরামর্শ তাঁকে প্রথম দিয়েছিলেন অ্যাপল সিইও টিম কুক।

তবে বক্তব্যে ছিল খানিক ক্ষোভও। ট্রাম্প বলেন, এতদিন ভিসা জটিলতা ও অনিশ্চয়তার কারণে বহু প্রতিভাবান গ্র্যাজুয়েটকে আমেরিকা ছেড়ে ভারত, চিন বা ইউরোপে যেতে হতো। কিন্তু নতুন ব্যবস্থায় মার্কিন কোম্পানিগুলি নিজেদের প্রয়োজনীয় বিদেশি কর্মীদের স্থায়ীভাবে রেখে দেওয়ার সুযোগ পাবে।

এ দিন তিনি দুটি আলাদা ক্যাটেগরি ঘোষণা করেন—ব্যক্তিগত এবং কর্পোরেট গোল্ড কার্ড।
ব্যক্তিগতদের জন্য: Trump Gold Card (Individual)
কর্পোরেট সংস্থার জন্য: Trump Corporate Gold Card

এই নতুন পদক্ষেপে আমেরিকার ইমিগ্রেশন নীতি কোন পথে এগোবে, তা এখন দেখার অপেক্ষা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top