রাজ্য – পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সহায়তার জন্য রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ প্রদান করছে। এই স্কলারশিপগুলোর আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বিকাশ ভবনের SVMCM পোর্টালের মাধ্যমে। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এবং নভেম্বর থেকে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছিল।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এবার রিনিউয়াল আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ফ্রেশ এবং রিনিউয়াল উভয় ধরনের আবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এতে ব্যাংক অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তবে, এখনও পর্যন্ত আবেদন গ্রহণের চূড়ান্ত তারিখ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়নি। তাই যারা এই সুযোগ নিতে চান, তাঁদের জন্য সময়োপযোগী আবেদন করা গুরুত্বপূর্ণ।




















