জলপাইগুড়িতে গ্রেফতার টোটো চোরের পাঁচজনের একটি দল..|

জলপাইগুড়িতে গ্রেফতার টোটো চোরের পাঁচজনের একটি দল..|

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ,১৮ ই মার্চ; অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে বড় সাফল্য | গ্রেফতার করা হল টোটো চোরের পাঁচজনের একটি দলকে |

পুলিশের সূত্রের খবর অনুযায়ী চলতি মাসের 10 তারিখ ও 15 তারিখ নিউ জলপাইগুড়ি থানায় টোটো চুরির দুটি অভিযোগ জমা পড়ে | 10 তারিখের অভিযোগ অনুযায়ী এক মহিলা শিলিগুড়ি পানিট্যাংকি মোড় থেকে টোটো ভাড়া করে মেডিকেল কলেজ যাওয়ার জন্য | রাস্তায় আরো 1 জন সেই টোটো তে উঠে | এবং দুজনেই মেডিকেলে যাওয়ার আগে একটি চায়ের দোকানে টোটো ওয়ালাকে দাঁড়াতে বলে | যেখানে উপস্থিত থাকে টোটো চোরদের আরো একজন সহকর্মী | সেখানে টোটো ওয়ালার চায়ে কিছু মিশিয়ে খাইয়ে দেয়, কিছু দূর যাওয়ার পর টোটো ওয়ালা অচেতন হয়ে পড়লে তাকে টোটো থেকে ফেলে দিয়ে তার টোটো নিয়ে পালিয়ে যাই এই তিন জন | এবং 15 তারিখ আবারো অনেকটা একই রকম অভিযোগ জমা পড়ে নিউ জলপাইগুড়ি থানায় | সেই অভিযোগের ভিত্তিতেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ অভিযানে নেমে রবিবার রাতে গ্রেপ্তার করে 2টি টোটো সহ 5 জনের টোটো চোরের দলকে | জানা গিয়েছে এই চুরির সাথে সরাসরিভাবে যুক্ত থাকে তিনজন পুতুল দাস, অনিমেশ দাস ও গৌতম রায় এবং বাকি দুই জনের মধ্যে একজন আমীর শেখ তাদেরকে পৌঁছে দিত টোটো ওয়ালার খাবারের মধ্যে যে ওষুধ মেশাতে হবে সেই ওষুধ | এবং অনিমেষ সাহা নামক এক ব্যক্তি সরাসরি যুক্ত থাকতো সেই চুরি হওয়া টোটোর কেনাবেচার সাথে | এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সেই ব্যাপারে তদন্ত করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ | এদিকে সোমবার সাত দিনের পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে এই পাঁচজনকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠালো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ |

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top