পর্নশ্রীর ইউনিক পার্কে একটি বহুতলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

পর্নশ্রীর ইউনিক পার্কে একটি বহুতলে যুবকের অস্বাভাবিক মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা, ১৯ শে মার্চ :পর্নশ্রীর ইউনিক পার্কে একটি বহুতলে যুবকের অস্বাভাবিক মৃত্যু। যুবকের নাম বিজয় মন্ডল (২১)। অভিযোগ ওই যুবকের স্ত্রী তার পূর্ববর্তী স্বামীর সঙ্গে যোগাযোগ রেখে ছিল সেই কারণে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। আজ সকালে বহুতলের চার তলার সিঁড়ির রেলিং এ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই যুবককে। পর্ণশ্রী থানার পুলিশ এসে ওই যুবকের দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। দেহটি ময়না তদন্তে র জন্য পাঠিয়েছে পুলিশ। কি কারনে মৃত্যু তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। ওই যুবকের স্ত্রী কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top