কালভাট থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার

কালভাট থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ,কাঁকসা, ২০ শে মার্চ :কাঁকসার তেলি পাড়া এলাকায় সেচ খালের কালভাট থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার রাতে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গন্ধ পেয়ে এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য বিধান নগর মর্গে পাঠায়। এলাকার মানুষ সনাক্ত করলে জানা যায় মৃত ওই মহিলার নাম বুদিন টুডু (৫০) । এলাকার মানুষ জানান ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি নিখোঁজ ছিলেন ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top