
নিজস্ব সংবাদদাতা ,হালসিবাগান, ২১ শে মার্চ :রঙে রঙিন হালসিবাগানদোল উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। রঙে রঙিন হয়ে উঠেছে শহরের অলি-গলি থেকে রাজপথ। নাচে-গানে আবিরের মাখামাখিতে উৎসবের মেজাজ।
এদিন উত্তর কলকাতার হালসিবাগানে রঙের উৎসবে মেতে উঠেছিলেন এলকার বাসিন্দারা। প্রশান্ত প্রামানিকের উদ্যোগে হালসিবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যাবস্থাপনায় শোভাযাত্রা বের হয়। এলাকার বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা যোগ দেন অনুষ্ঠানে। রংবাহারি আবিরে, রঙিন শাড়িতে নাচের তালে তালে মাতোয়ারা হয়ে ওঠে কচিকাচারা l একে অপরের মুখে রঙ মাখিয়ে রঙিন করে সব বয়সী মানুষজন। আর এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিলেন অনুষ্ঠানের আয়োজক প্রশান্ত প্রামানিক। 



















