শিবাজি জয়ন্তীতে শিবনেরি দুর্গে পদপিষ্ট, পুণেতে আহত বহু মহিলা ও শিশু

শিবাজি জয়ন্তীতে শিবনেরি দুর্গে পদপিষ্ট, পুণেতে আহত বহু মহিলা ও শিশু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজস্থান – শিবাজি জয়ন্তী উপলক্ষে মহারাষ্ট্রের Pune জেলার ঐতিহাসিক Shivneri Fort-এ ব্যাপক ভিড়ের জেরে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছে। মহিলা ও ছোট শিশু-সহ একাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার রাত থেকেই উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে মানুষের ঢল নামে দুর্গ চত্বরে। ভোর হতেই ভিড় আরও বাড়তে থাকে, যার ফলে বিভিন্ন প্রবেশপথে তীব্র চাপ ও বিশৃঙ্খলা তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যায়, অসংখ্য মানুষ ‘শিব জ্যোত’ ও গেরুয়া পতাকা হাতে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। বিভিন্ন সংগঠনের সদস্যরাও শোভাযাত্রায় অংশ নেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড়ের চাপে অনেকে সারি ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করেন। কেউ কেউ দুর্গের ভগ্নপ্রায় অংশে উঠে পড়েন, আবার কেউ দুর্গের দেওয়ালের ফাঁক-ফোকর ধরে উপরে উঠে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, অপ্রত্যাশিত এই বিপুল জনসমাগম সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। বিশেষ করে দুর্গের সরু প্রবেশ ও প্রস্থান পথ Hathi Darwaza এবং Ganesh Darwaza-র কাছে একসঙ্গে বহু মানুষের ঢোকা-বার হওয়ার চেষ্টাতেই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। সরু গেট ও ঢালু পথের কারণে আতঙ্ক দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার পর দ্রুত তৎপর হয় জরুরি পরিষেবা। আহতদের উদ্ধার করে জুন্নরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি সূত্রে খবর, আহতদের চিকিৎসা চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। প্রশাসন ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থায় জোর দেওয়ার আশ্বাস দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top