মার্চে কলকাতায় রাজকুমার, ‘মহারাজ’ রূপে সৌরভের বায়োপিকের শুটিং শুরু

মার্চে কলকাতায় রাজকুমার, ‘মহারাজ’ রূপে সৌরভের বায়োপিকের শুটিং শুরু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি Sourav Ganguly-র বায়োপিক নিয়ে বহুদিন ধরেই চর্চা তুঙ্গে। অবশেষে সেই ছবির প্রস্তুতি আরও একধাপ এগোল। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ চরিত্রে অভিনয়ের জন্য আগামী মার্চ মাসেই কলকাতায় আসতে চলেছেন বলিউড অভিনেতা Rajkummar Rao। সম্প্রতি উজ্জ্বল নিকমের বায়োপিকের কাজ শেষ করে তিনি এখন পুরোদমে মন দিয়েছেন সৌরভের চরিত্রের প্রস্তুতিতে। ওজন কমানো থেকে শুরু করে শরীরী গঠন বদল—সব ক্ষেত্রেই চলছে জোর প্রস্তুতি।
চরিত্রের প্রয়োজনে নিজের শরীর বদলে ফেলার ক্ষেত্রে রাজকুমার বরাবরই সাহসী। Trapped কিংবা Bose: Dead/Alive-এর মতো প্রজেক্টেও তিনি প্রস্থেটিক মেকআপের বদলে বাস্তব পরিবর্তনের পথ বেছে নিয়েছিলেন। সৌরভের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না। ক্রিকেট জীবনের উত্থান-পতনের পাশাপাশি ‘মহারাজ’-এর ব্যক্তিগত জীবনের নানা দিকও ফুটিয়ে তোলা হবে ছবিতে।
তবে বড় চ্যালেঞ্জও রয়েছে। রাজকুমার নিজেই জানিয়েছেন, তিনি ক্রিকেট খেলতে জানেন ঠিকই, কিন্তু সৌরভের মতো বাঁ-হাতি ব্যাটার নন। ডান হাতে ব্যাট করতেই অভ্যস্ত তিনি। তাই চরিত্রে বাস্তবতা আনতে বাঁ-হাতে ব্যাটিং শেখার জন্য আলাদা করে সময় ও প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা।
এই ছবির প্রস্তুতি শুরু হয়েছিল আগেই। ২০২৫ সালের আগস্টে পরিচালক Vikramaditya Motwane কলকাতায় এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেন। ঐতিহাসিক Eden Gardens, ময়দান, বেহালায় সৌরভের বাড়ি এবং তাঁর ক্রিকেট জীবনের সূচনাস্থল দুখীরাম কোচিং সেন্টার—সব জায়গাতেই রেইকি করা হয়।
প্রথমে পরিকল্পনা ছিল পুজোর পর কলকাতায় এসে সৌরভের সঙ্গে সময় কাটিয়ে জানুয়ারি থেকেই শুটিং শুরু করবেন রাজকুমার। কিন্তু কঠোর প্রশিক্ষণ এবং অন্য একটি বায়োপিকের শুটিংয়ের কারণে সময়সূচি পিছিয়ে যায়। তবে এবার আর বিলম্ব নয়। মার্চ মাসেই তিলোত্তমা কলকাতায় শুরু হবে শুটিং।
বলিউড সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি মুম্বই ও লন্ডনের বিভিন্ন লোকেশনেও শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই চরিত্রে বাস্তবতা আনতে বাংলা ভাষাও শিখে ফেলেছেন রাজকুমার। এই ক্ষেত্রে তাঁর স্ত্রী Patralekha-রও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এর আগে বায়োপিক প্রসঙ্গে রাজকুমার জানিয়েছিলেন, সৌরভের জীবনকে বড় পর্দায় তুলে ধরা বিশাল দায়িত্ব। তাই তাড়াহুড়ো না করে পূর্ণ প্রস্তুতি নিয়েই কাজ করতে চাইছেন তাঁরা। সব প্রস্তুতি প্রায় শেষ। এবার অপেক্ষা, ইডেন গার্ডেন্সে ‘মহারাজ’ রূপে রাজকুমারের ব্যাট হাতে নামার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top