উত্তর ২৪ পরগনায় ইছামতির উপর নতুন সেতু, ১৪ মার্চ ব্রিগেড থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উত্তর ২৪ পরগনায় ইছামতির উপর নতুন সেতু, ১৪ মার্চ ব্রিগেড থেকে ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তর 24 পরগণা – উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে ইছামতি নদীর উপর নির্মিত নতুন সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে যাতায়াতের সমস্যায় ভোগা সীমান্ত এলাকার মানুষের কাছে এই সেতু বড় স্বস্তি নিয়ে আসবে বলেই মনে করা হচ্ছে।
বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত স্বরূপনগর ব্লকের বালঘড়িয়া এলাকায় ইছামতি নদীর উপর এই সেতুটি তৈরি হয়েছে। এতদিন এই অঞ্চলের অন্তত তিনটি পঞ্চায়েতের প্রায় ৫০টি গ্রামের লক্ষাধিক মানুষ যাতায়াতের জন্য একটি বাঁশের সাঁকোর উপর নির্ভরশীল ছিলেন। বর্ষাকাল বা খারাপ আবহাওয়ায় সেই সাঁকো ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। ফলে বহু বছর ধরেই এলাকাবাসীর পক্ষ থেকে এখানে একটি স্থায়ী কংক্রিটের সেতু নির্মাণের দাবি উঠছিল।
স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের উদ্যোগে ২০২৪ সালে এই সেতু নির্মাণের জন্য প্রায় ১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়। প্রায় ১২০ ফুট দীর্ঘ এবং ৬.৪ মিটার চওড়া এই সেতুর উপর দিয়ে নির্দিষ্ট ওজনের যানবাহন চলাচল করতে পারবে। এর ফলে সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তারক সাহা জানিয়েছেন, দীর্ঘ সাত বছর ধরে এলাকার মানুষ সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় সীমান্ত এলাকার বাসিন্দারা স্বস্তির মুখ দেখছেন। এই সেতু চালু হলে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি হাসপাতাল, বাজার এবং প্রশাসনিক দফতরে পৌঁছনোর পথও আরও দ্রুত ও নিরাপদ হয়ে উঠবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top