মুর্শিদাবাদ যাত্রীদের জন্য সুখবর, বাড়ল স্পেশাল ট্রেনের সংখ্যা

মুর্শিদাবাদ যাত্রীদের জন্য সুখবর, বাড়ল স্পেশাল ট্রেনের সংখ্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – মুর্শিদাবাদগামী যাত্রীদের জন্য এবার সুখবর এল পূর্ব রেল থেকে। যাতায়াত সুবিধা বাড়াতে মুর্শিদাবাদগামী স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ফলে যাত্রীরা আরও সহজে এবং সুবিধাজনকভাবে যাত্রা করতে পারবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
শিয়ালদহ থেকে মুর্শিদাবাদগামী প্রথম EMU লালগোলা স্পেশাল ট্রেন বৃহস্পতিবার বেলা ১১:৫৫ মিনিটে ছাড়বে এবং বিকেল ৪:৫৫ মিনিটে লালগোলায় পৌঁছাবে। ফেরার পথে এই ট্রেনটি লালগোলা থেকে রানাঘাটের জন্য বিকেল ৫:৪৫ মিনিটে ছাড়বে এবং রাত ৯:০২ মিনিটে পৌঁছাবে।
শুক্রবার একই শিয়ালদহ থেকে EMU লালগোলা স্পেশাল ট্রেনটি ছাড়বে বেলা ৩:২০ মিনিটে এবং রাত ৮:২০ মিনিটে লালগোলায় পৌঁছাবে। ফেরার পথে লালগোলা থেকে শিয়ালদহের জন্য ভোর ৪:৫০ মিনিটে ছাড়বে এবং সকাল ৯:৫৫ মিনিটে পৌঁছাবে।
রবিবার রানাঘাট থেকে একটি EMU লালগোলা স্পেশাল ট্রেন ছাড়বে সকাল ৯:৫০ মিনিটে এবং দুপুর ১২:৫০ মিনিটে লালগোলায় পৌঁছাবে। ফেরার পথে লালগোলা থেকে শিয়ালদহের জন্য দুপুর ২:১৫ মিনিটে ছাড়বে এবং সন্ধে ৭:১০ মিনিটে পৌঁছাবে।
পূর্ব রেলের সিনিয়র DRO দীপ্তিময় দত্ত জানান, অতিরিক্ত ভিড় এবং যাত্রী সুবিধা নিশ্চিত করতে লালগোলা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ট্রেনের সময়সূচি এমনভাবে রাখা হয়েছে যাতে যাত্রা সহজ ও নিরাপদ হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top