রাজ্য – আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে নিজের দল ‘জনতা উন্নয়ন পার্টি’ গঠন করেছেন হুমায়ুন কবীর। জেউপি ১৮২টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে। হুমায়ুন নিজে রেজিনগর ও নওদা দুই কেন্দ্র থেকে লড়বেন।
বাম-কংগ্রেসের সঙ্গে জোট না হলেও মিমের সঙ্গে আসন সমঝোতা করে লড়াই করবে তার দল। হুমায়ুন কবীর জানিয়েছেন, ভবানীপুর ও নন্দীগ্রামেও জেউপি প্রার্থী দেবে। বিশেষত ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর লড়াইয়ে তিনি এক অবাঙালি মুসলিম প্রার্থীকে দাঁড় করাচ্ছেন।
রেজিনগরে ৮০ হাজার ও নওদায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ের দাবি জানিয়েছেন হুমায়ুন। তিনি রাজ্যের মুসলিম ভোটারদের তৃণমূলকে ভোট না দেওয়ার আবেদনও করেছেন।



















