নির্বাচনের আগে কড়া নজরদারি, জলপাইগুড়ি রোডে ট্রেন থেকে ধরা পড়ল ১৪ বাংলাদেশি নাগরিক

নির্বাচনের আগে কড়া নজরদারি, জলপাইগুড়ি রোডে ট্রেন থেকে ধরা পড়ল ১৪ বাংলাদেশি নাগরিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


জলপাইগুড়ি – নির্বাচনের মুখে কড়া নিরাপত্তার মধ্যেই বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী। বুধবার Jalpaiguri Road railway station-এ নর্থ ইস্ট এক্সপ্রেস থেকে ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। Railway Protection Force (RPF)-এর তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, প্যান কার্ড, বাংলাদেশি মুদ্রা এবং একাধিক মোবাইল ফোন।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগাম তথ্য ছিল যে উত্তর-পূর্ব ভারত থেকে দিল্লিগামী North East Express-এ একদল বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে যাতায়াত করছে। সেই সূত্র ধরেই ট্রেনটি স্টেশনে পৌঁছলে নির্ধারিত সময়ের তুলনায় বেশি সময় ধরে আটকে রাখা হয়। এরপর আরপিএফ-এর বিশেষ দল সাধারণ কামরায় তল্লাশি চালিয়ে একে একে ১৪ জনকে নামিয়ে আনে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা সকলেই বাংলাদেশের বাগেরহাট জেলার ফকিরবাড়ি এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে মহঃ কামাল হোসেন ও মহঃ কালাম শেখ নামে দুই ব্যক্তির পরিচয় সামনে এসেছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ও মহিলার পাশাপাশি শিশুও রয়েছে। জেরায় তাঁরা জানিয়েছেন, নর্থ ইস্ট এক্সপ্রেসে চেপে তাঁদের কাশ্মীর যাওয়ার পরিকল্পনা ছিল।
নির্বাচনের আবহে এত সংখ্যক বিদেশি নাগরিক কীভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করল এবং কারা তাঁদের জাল পরিচয়পত্র তৈরি করতে সাহায্য করেছে, তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। বর্তমানে ধৃতদের জেরা করছে রেল পুলিশ। তাঁরা কোন রুট ব্যবহার করে ভারতে ঢুকেছিল এবং কাশ্মীরে যাওয়ার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top