মিরর সেলফিতে প্রেমের ইঙ্গিত? সৌরভ-শুভস্মিতাকে ঘিরে জোর গুঞ্জন

মিরর সেলফিতে প্রেমের ইঙ্গিত? সৌরভ-শুভস্মিতাকে ঘিরে জোর গুঞ্জন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টলিপাড়ায় নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন Saurav Chakraborty ও Shubhasmita Mukherjee। একসঙ্গে কাজ করতে গিয়েই কি বাস্তবেও কাছাকাছি এসেছেন এই জুটি? সেই জল্পনাই এখন তুঙ্গে। যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি দু’জনের কেউই।
ধারাবাহিক Lokkhi Jhapi-তে একসঙ্গে কাজ করার সময় থেকেই নাকি তাঁদের সম্পর্কের শুরু। শ্যুটিংয়ের পরেও একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে—এমনটাই দাবি ইন্ডাস্ট্রির অন্দরের সূত্রের। তবে এই ‘ওপেন সিক্রেট’ সম্পর্ককে এখনও প্রকাশ্যে আনতে নারাজ সৌরভ-শুভস্মিতা।
সম্প্রতি শুভস্মিতা একটি মিরর সেলফি শেয়ার করেন, যেখানে তাঁর হাতে ধরা মোবাইল আর পিছন থেকে উঁকি দিচ্ছেন সৌরভ। দুষ্টু-মিষ্টি অভিব্যক্তিতে ভরা সেই ছবির ক্যাপশনে লেখেন—“যেখানে তুমি যাচ্ছ, আমি কি সেখানে যেতে পারি?”—যা ঘিরে জল্পনা আরও বাড়ে। এর উত্তরে সৌরভ কমেন্ট করেন ‘আয়নাবাজি’—সঙ্গে ভালোবাসার ইঙ্গিতবাহী ইমোজি।
দীর্ঘদিন ধরেই সৌরভ চক্রবর্তীকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যেতেন। এমনকি একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এখনও পর্যন্ত তিনি তাঁর জীবনসঙ্গী খুঁজে পাননি। তবে এখন ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছে, পর্দার নায়িকাকেই নাকি বাস্তব জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি।
শুধু তাই নয়, শুভস্মিতার জন্মদিনে সৌরভের পরিবারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কও নজরে এসেছে। সৌরভের মায়ের সঙ্গে তাঁর সহজ, মিষ্টি সম্পর্ক সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। এরই মাঝে শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ের পরিকল্পনাও রয়েছে তাঁদের। যদিও এই প্রসঙ্গে সৌরভ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন সবটাই।
সূত্রের দাবি, ধারাবাহিক চলাকালীন ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আনতে চাইছেন না তাঁরা। কারণ, এর প্রভাব পড়তে পারে কাজের উপর। তাই আপাতত সবটাই আড়ালেই রাখছেন এই চর্চিত জুটি। তবে পর্দার রসায়নের মতোই বাস্তবেও তাঁদের সম্পর্ক যে গভীর হয়েছে, তা নিয়ে আর খুব একটা সন্দেহ রাখছে না টলিপাড়া।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top