T-72 ও T-90 ট্যাঙ্কে নতুন শক্তি! ৫৮৬ কোটি টাকার APU চুক্তি প্রতিরক্ষা মন্ত্রকের, বাড়বে ভারতীয় সেনার সাঁজোয়া বাহিনীর সক্ষমতা

T-72 ও T-90 ট্যাঙ্কে নতুন শক্তি! ৫৮৬ কোটি টাকার APU চুক্তি প্রতিরক্ষা মন্ত্রকের, বাড়বে ভারতীয় সেনার সাঁজোয়া বাহিনীর সক্ষমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নয়াদিল্লি: ভারতীয় সেনার সাঁজোয়া বাহিনীকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল প্রতিরক্ষা মন্ত্রক। T-72 ও T-90 ট্যাঙ্কের জন্য Auxiliary Power Unit বা APU সংগ্রহে ৫৮৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হয়েছে। দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে Accurate Industrial Controls Private Limited-এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়।

ট্যাঙ্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থায় বিকল্প বিদ্যুৎ সরবরাহের উৎস হিসেবে কাজ করে APU। ফায়ার কন্ট্রোল সিস্টেম, ফায়ারিং সার্কিট এবং গান স্ট্যাবিলাইজেশন সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সচল রাখতে এর ভূমিকা রয়েছে। ফলে মূল ইঞ্জিন চালু না রেখেও ট্যাঙ্কের প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থা চালু রাখা সম্ভব হয়।

প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই APU সেনাবাহিনীর মেকানাইজড ফর্মেশনের অপারেশনাল প্রস্তুতি ও নির্ভরযোগ্যতা বাড়াবে। পাশাপাশি সাঁজোয়া প্ল্যাটফর্মগুলির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা বৃদ্ধিতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

এই চুক্তির ফলে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সাঁজোয়া প্ল্যাটফর্মের সাব-সিস্টেমে দেশীয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ল। একই সঙ্গে Make-II উদ্যোগের আওতায় শিল্পনির্ভর গবেষণা ও উন্নয়ন থেকে প্রযুক্তির উৎপাদন এবং সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির প্রক্রিয়াও আরও শক্তিশালী হল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top