ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তি চুক্তি না হলে তেহরানে ভয়ঙ্কর হামলার ইঙ্গিত

ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তি চুক্তি না হলে তেহরানে ভয়ঙ্কর হামলার ইঙ্গিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ -;ইরানের সঙ্গে শান্তি চুক্তি করতে দেরি হচ্ছে বলেই তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ইরান ইচ্ছাকৃতভাবে শান্তি চুক্তি নিয়ে সময়ক্ষেপণ করছে এবং এর ফল ভোগ করতে হতে পারে তেহরানকে।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন, ইরানের “শুধুই বড় বড় কথা” রয়েছে, কিন্তু বাস্তবে কোনও কাজ হচ্ছে না। তাঁর দাবি, শান্তি চুক্তি শেষ পর্যন্ত ইরানের মঙ্গলেই হবে, কিন্তু দেরি চলতে থাকলে তার পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে ইরানের উপর “ভয়ঙ্কর হামলা” চালানো হবে।

তবে কবে বা কীভাবে এই ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্যে ইরানের সাম্প্রতিক আচরণে ক্ষোভও প্রকাশ পায়। বিশেষ করে হরমুজ প্রণালির কাছে মার্কিন একটি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা তৈরি হলেও তেল সরবরাহে বড় কোনও সমস্যা হয়নি। তাঁর বক্তব্য অনুযায়ী, মার্কিন সেনারা দক্ষতার সঙ্গে প্রায় ১০০ বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল সরবরাহ বজায় রাখতে সহায়তা করেছে। পুরো পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top