অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র, টানা দুই জয়ে শেষ ৩২ নিশ্চিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র, টানা দুই জয়ে শেষ ৩২ নিশ্চিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৯ জুন) সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে পরাজিত করে শেষ ৩২-এ পৌঁছে গেল স্বাগতিকরা। টানা দুই ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই নকআউটের টিকিট নিশ্চিত হয়েছে মরিসিও পচেত্তিনোর শিষ্যদের।

গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তুরস্ককে ২-০ গোলে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া। ফলে দুই দলের কাছেই ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। তবে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা।

ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। মার্কিন আক্রমণভাগের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজেদের জালেই বল পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। আত্মঘাতী গোলের পর কিছুটা চাপে পড়ে যায় টনি পপোভিকের দল।

এক গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার বজায় রাখে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স ফ্রিম্যান। সার্জিনো ডেস্টের দূরপাল্লার শট ডিফেন্ডারের গায়ে লেগে বক্সে ভেসে উঠলে চমৎকার হেডে বল জালে জড়ান তিনি। প্রথমে অফসাইডের পতাকা উঠলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত বহাল রাখেন রেফারি। ফলে ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিক। কনর মেটকাফ, জেসন গেরিয়া ও নেস্তোরি ইরানকুন্দাকে মাঠে নামানো হলেও কাঙ্ক্ষিত ফল মেলেনি। কিছু সময় আক্রমণের গতি বাড়ালেও যুক্তরাষ্ট্রের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া।

ম্যাচের শেষদিকে মরিয়া চেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি অসিরা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র। টানা দুই জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করল স্বাগতিক দল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top