শ্যামাপ্রসাদের আদর্শেই চলবে সরকার! ১২৫তম জন্মবার্ষিকীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

শ্যামাপ্রসাদের আদর্শেই চলবে সরকার! ১২৫তম জন্মবার্ষিকীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিচারধারা, দেশপ্রেম এবং রাষ্ট্রবাদী আদর্শ অনুসরণ করেই পরিচালিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকাশ ভি, বিরাসত ভি’ (উন্নয়নও হবে, ঐতিহ্যের সুরক্ষাও হবে) নীতিই আগামী দিনে সরকারের পথচলার মূল ভিত্তি হবে।

মুখ্যমন্ত্রী জানান, গত ৯ মে নতুন সরকার গঠনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী রাজ্যজুড়ে মর্যাদার সঙ্গে উদযাপনের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি প্রায় ১০ হাজার কর্মসূচির আয়োজন, ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণের সিদ্ধান্ত এবং একাধিক স্মারক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈত্রিক ভিটের জমি ইতিমধ্যেই রাজ্য সরকার অধিগ্রহণ করেছে। সেখানে একটি বিশ্বমানের সংগ্রহশালা ও স্মারক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁর দাবি, ১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন আইনসভায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৫৮-২১ ভোটে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

একই সঙ্গে তিনি পূর্ববর্তী সরকারগুলিরও সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, স্বাধীনতার পর কংগ্রেস, পরবর্তী ৩৪ বছরের বামফ্রন্ট সরকার এবং গত ১৫ বছরের তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা পাঠ্যপুস্তক ও জনচর্চা থেকে আড়াল করে রেখেছিল। তাঁর মতে, নতুন প্রজন্মের সামনে সেই ইতিহাস যথাযথভাবে তুলে ধরাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top