তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের নিয়ে কটাক্ষ শমীক ভট্টাচার্যের, বারুইপুর কাণ্ডেও সরকারের ভূমিকার প্রশংসা

তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের নিয়ে কটাক্ষ শমীক ভট্টাচার্যের, বারুইপুর কাণ্ডেও সরকারের ভূমিকার প্রশংসা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরের বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার শ্রীরামপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, তৃণমূলের কোনও শিবিরের মধ্যেই প্রকৃতপক্ষে কোনও পার্থক্য নেই। তাঁর কটাক্ষ, যাঁদের একসময় রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরাই এখন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন।

শমীক ভট্টাচার্য বলেন, যাঁদের কাউন্সিলর হওয়ারও যোগ্যতা ছিল না, তাঁদের মন্ত্রী ও বিধায়ক করার সুযোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অন্য দলে থাকলে যাঁদের রাজনৈতিকভাবে উঠে আসার সুযোগ ছিল না, তাঁরাই এখন তৃণমূল নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। বিদ্রোহী বিধায়কদের উদ্দেশে কটাক্ষ করে তিনি তাঁদের ‘সোনার টুকরো ভাই’ বলেও মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা প্রসঙ্গেও এদিন সরব হন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর দাবি, বর্তমান রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে এবং শাসকের ইচ্ছাই আইন—এই সংস্কৃতি আর নেই। তিনি বলেন, অতীতের শাসনব্যবস্থার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে আইন প্রয়োগে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সরকারের পদক্ষেপেরও উল্লেখ করেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, এই ঘটনায় প্রশাসন দ্রুত তদন্ত চালিয়ে যে কোনও ধরনের বিচ্যুতি চিহ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি অসামাজিক কার্যকলাপ দমনে কঠোর পদক্ষেপ এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও তুলে ধরেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top