গঙ্গা ভাঙন রোধে ৩,৬০০ কোটির মেগা প্রকল্প, মুর্শিদাবাদের জন্য বরাদ্দ প্রায় ২,৫০০ কোটি

গঙ্গা ভাঙন রোধে ৩,৬০০ কোটির মেগা প্রকল্প, মুর্শিদাবাদের জন্য বরাদ্দ প্রায় ২,৫০০ কোটি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – মালদহ ও মুর্শিদাবারে গঙ্গা ভাঙনের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গঙ্গা ভাঙন প্রতিরোধে ৩,৬০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে প্রায় ২,৫০০ কোটি টাকা ব্যয় করা হবে মুর্শিদাবাদ জেলায়।

শুক্রবার বহরমপুরে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি গঙ্গা ভাঙন রোধে বৃহৎ পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের মোট ব্যয়ের ৫০ শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার এবং বাকি ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার। অনুমোদন মিললেই দ্রুত কাজ শুরু করার লক্ষ্য রয়েছে প্রশাসনের।

তিনি জানান, ফারাক্কা, ভগবানগোলা, লালগোলা-সহ গঙ্গা ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকেই এই প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিবছর যেসব অঞ্চলে নদীভাঙনের কারণে জমি, ঘরবাড়ি এবং কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়, সেখানে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই মূল উদ্দেশ্য।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, প্রকল্পটি বাস্তবায়িত হলে মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনের দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধানের পথে বড় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে মালদহের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও এই প্রকল্পের আওতায় উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top