আয়ুষ্মানের বাইরে থাকলেও মিলবে স্বাস্থ্য সুরক্ষা, ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’র ঘোষণা শুভেন্দুর

আয়ুষ্মানের বাইরে থাকলেও মিলবে স্বাস্থ্য সুরক্ষা, ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’র ঘোষণা শুভেন্দুর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলাকালীন বড় স্বাস্থ্য উদ্যোগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে তিনি জানান, যাঁরা কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ করতে না পারায় সুবিধা পাবেন না, তাঁদের জন্য চালু করা হবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’।

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই নতুন প্রকল্পের আওতায় উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। তাঁর দাবি, রাজ্যের কোনও মানুষ যেন চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, প্রায় সাড়ে ছয় কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। আর যাঁরা ওই প্রকল্পের আওতার বাইরে থাকবেন, তাঁদের জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পে একই অঙ্কের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, শুধু পশ্চিমবঙ্গেই নয়, প্রয়োজনে অন্য রাজ্যেও যাতে এই স্বাস্থ্য বীমার সুবিধা পাওয়া যায়, সেই ব্যবস্থাও সরকার করবে। দীর্ঘদিন ধরে ভিনরাজ্যে চিকিৎসার জন্য যাওয়া বহু রোগীর কথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পান। হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার-সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবার জন্য নির্ধারিত হাসপাতালগুলিতে পকেট থেকে কোনও অর্থ ব্যয় করতে হয় না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top