উত্তর-দক্ষিণ জুড়ে বৃষ্টির দাপট, একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা

উত্তর-দক্ষিণ জুড়ে বৃষ্টির দাপট, একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ— দুই অংশেই বৃষ্টির দাপট অব্যাহত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং বাংলাদেশের উপর অবস্থানরত সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই রাজ্যজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে শনিবারও একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান ও নদিয়ায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী বুধবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা খুবই কম।

অবিরাম বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে এবং গরমের তীব্রতা থেকে স্বস্তি মিলেছে। তবে বৃষ্টি থেমে গেলে ভ্যাপসা গরম ও অস্বস্তি আবারও বাড়তে পারে। একই সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top