রেজিনগর থেকে উপনির্বাচনের প্রচারে শুভেন্দু, ‘পদ্ম ফোটান, উন্নয়নের সব দরজা খুলে দেব’

রেজিনগর থেকে উপনির্বাচনের প্রচারে শুভেন্দু, ‘পদ্ম ফোটান, উন্নয়নের সব দরজা খুলে দেব’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ্য – রাজ্য উপনির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের রেজিনগর থেকে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবারের জনসভা থেকে তিনি দাবি […]



রাজ্য – রাজ্য উপনির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের রেজিনগর থেকে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবারের জনসভা থেকে তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি ইতিমধ্যেই ২৯৪টির মধ্যে ২০৮টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। এবার লক্ষ্য, সেই সংখ্যা আরও বাড়ানো।

সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রাম আসনে বিজেপির জয় নিয়ে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী। তাঁর দাবি, ওই আসনে বড় ব্যবধানে জয় নিশ্চিত। পাশাপাশি রেজিনগর উপনির্বাচনকেও বিশেষ গুরুত্ব দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে বিজেপিকে সমর্থনের আহ্বান জানান।

রেজিনগরের ভোটারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, বিজেপি জয়ী হলে এলাকায় উন্নয়নের গতি আরও বাড়বে। তিনি বলেন, দুটি নতুন সেতু নির্মাণ, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে কাজের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। তাঁর কথায়, উন্নয়নই হবে রাজনীতির মূল ভিত্তি।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী সাম্প্রদায়িক রাজনীতির বদলে উন্নয়নের রাজনীতির উপর জোর দেন। তাঁর দাবি, সাধারণ মানুষ উন্নয়ন চান এবং সেই লক্ষ্য পূরণে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রেজিনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিভিন্ন দলের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আগামী দিনে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্য – রাজ্য উপনির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের রেজিনগর থেকে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবারের জনসভা থেকে তিনি দাবি […]

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top