গুন্ডাদমন আইন কার্যকর হতেই বিস্ফোরক মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের, ‘সরকারি দফতরেও অপরাধীরা লুকিয়ে আছে’

গুন্ডাদমন আইন কার্যকর হতেই বিস্ফোরক মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের, ‘সরকারি দফতরেও অপরাধীরা লুকিয়ে আছে’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য -;পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী করার লক্ষ্যে সোমবার থেকে কার্যকর হয়েছে নতুন গুন্ডাদমন আইন। এই আইনে সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুলিশের হাতে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে। আইন কার্যকর হওয়ার দিনই এ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

মন্ত্রী দিলীপ ঘোষের দাবি, দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত একাংশ ব্যক্তি সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। সেই কারণেই কঠোর আইন প্রণয়নের প্রয়োজন হয়েছে। তাঁর বক্তব্য, নতুন আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এদিন দিলীপ ঘোষ আরও দাবি করেন, শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বিভিন্ন সরকারি দফতরেও এমন কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁর কথায়, “অনেক ডিপার্টমেন্টে লোক লুকিয়ে আছে, তারাও অপরাধী।” এই মন্তব্যের পর প্রশাসনিক মহলেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুন বিধানসভায় গুন্ডাদমন বিল পাস হওয়ার পর প্রয়োজনীয় অনুমোদন সম্পূর্ণ হলে তা আইনে পরিণত হয়েছে। নতুন আইনে সমাজবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সম্পত্তি বাজেয়াপ্ত এবং ক্ষতিপূরণের মতো একাধিক বিধান রাখা হয়েছে। তবে আইনটির প্রয়োগ ও এর প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top