সুরুচি সংঘের পুজো কমিটিতে বড় রদবদল, নতুন দায়িত্বে শঙ্কর শিকদার, প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ

সুরুচি সংঘের পুজো কমিটিতে বড় রদবদল, নতুন দায়িত্বে শঙ্কর শিকদার, প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের আবহে এবার বড় রদবদল হল কলকাতার সুরুচি সংঘের দুর্গাপুজো কমিটিতে। ভেঙে দেওয়া হয়েছে পুরনো কমিটি। এতদিন পুজোর দায়িত্বে থাকা প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের পরিবর্তে নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে এসেছেন বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার। পাশাপাশি, সুরুচি সংঘের নতুন সম্পাদক করা হয়েছে দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদারকে।

এই পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এ তো সবে পরিবর্তন শুরু হয়েছে।” তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা এবং সামাজিক সংগঠন দখলের রাজনীতির শিকার হয়েছে।

দিলীপ ঘোষের দাবি, দুর্গাপুজোর ক্লাব, ক্রীড়া সংস্থা এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যাঁরা প্রকৃত অর্থে পরিচালনা করেন, তাঁদের হাতেই সেই দায়িত্ব থাকা উচিত। তবেই এই প্রতিষ্ঠানগুলির উন্নতি সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

সুরুচি সংঘের পুজো কমিটিতে এই পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। নতুন কমিটির নেতৃত্বে এবার কীভাবে পুজোর আয়োজন হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top