রাজ্যে চালু ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’, ছাদে সৌরবিদ্যুতে অতিরিক্ত ভর্তুকির ঘোষণা

রাজ্যে চালু ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’, ছাদে সৌরবিদ্যুতে অতিরিক্ত ভর্তুকির ঘোষণা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রাজ্যে পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে এবং সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে রাজ্য সরকার অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ১০০ ইউনিট ক্ষমতার সৌরবিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য রাজ্য সরকার ৩০ হাজার টাকা ভর্তুকি দেবে। এছাড়াও আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে আরও বেশি সুবিধা দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচকভাবে ভাবছে। এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হবে বলে তিনি জানান।

মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যে ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ ইতিমধ্যেই সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে মহারাষ্ট্রে এই প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্যের কথাও তিনি তুলে ধরেন।

সরকারের লক্ষ্য, প্রথম পর্যায়ে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গের অন্তত এক লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা। তবে চাহিদার কথা বিবেচনা করে রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রের কাছে উপভোক্তার সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছে। নবায়নযোগ্য শক্তির প্রসার এবং বিদ্যুৎ ব্যয় কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রকাশ করেছে সরকার।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top