যুবভারতীতে ভারত বনাম ব্রাজিল, অক্টোবরেই কলকাতায় ঐতিহাসিক আন্তর্জাতিক ম্যাচ

যুবভারতীতে ভারত বনাম ব্রাজিল, অক্টোবরেই কলকাতায় ঐতিহাসিক আন্তর্জাতিক ম্যাচ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি ঘোষণা এল। বহু প্রতীক্ষিত ভারত বনাম ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। বিশ্বকাপ চলাকালীন থেকেই ব্রাজিলের ভারত সফর নিয়ে জোর আলোচনা চলছিল। এবার সেই জল্পনাই বাস্তবে রূপ পেল। জানা গিয়েছে, অক্টোবরের শুরুতেই ব্লু টাইগার্সদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবচেয়ে বড় খবর, রিজার্ভ দল নয়, পূর্ণ শক্তির প্রথম সারির ব্রাজিল দলই এই ম্যাচে অংশ নেবে।

২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে যুবভারতীতে খেলতে দেখেছিল কলকাতা। সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। প্রায় দেড় দশক পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলকে ঘরের মাঠে দেখার সুযোগ পাচ্ছেন ভারতীয় সমর্থকেরা। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

বিশ্বকাপ চলাকালীন ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় দলের আন্তর্জাতিক সূচি প্রায় চূড়ান্ত। সেই সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেকাও। এরপরই ভারতের বিরুদ্ধে ম্যাচ আয়োজনের সম্ভাবনার কথা সামনে আসে।

বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হলেও, বিশ্বকাপ শেষ হতেই ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে আসে ব্রাজিল ফুটবল। বৃহস্পতিবার ভারতীয় ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানায়, দুর্গাপুজোর আগেই কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও একই ঘোষণা করে, যার ফলে ম্যাচটি নিয়ে সমস্ত অনিশ্চয়তার অবসান ঘটে।

কলকাতার ঐতিহ্যবাহী যুবভারতী ক্রীড়াঙ্গনে এই আন্তর্জাতিক ম্যাচ ঘিরে এখন থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। ভারতীয় ফুটবলের ইতিহাসে এটি অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে বলেই মনে করছেন ফুটবল মহল।

ews

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top