অভয়া দিবসে আসানসোল হাসপাতালে স্মরণ, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার

অভয়া দিবসে আসানসোল হাসপাতালে স্মরণ, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – রবিবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’। ঠিক দু’বছর আগে, ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসে। সেই ঘটনার তদন্ত এবং তৎকালীন সরকারের ভূমিকা নিয়ে মৃত চিকিৎসকের পরিবার বারবার প্রশ্ন তুলেছে। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর ফের নতুন করে আরজি কর মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার রাজ্যজুড়ে ‘অভয়া দিবস’ পালনের উদ্যোগ নেওয়া হয়।

সরকারের নির্দেশ অনুযায়ী আসানসোল জেলা হাসপাতালেও অভয়াকে স্মরণ করে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। হাসপাতালের কনফারেন্স হলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে প্রথমে দুই মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পশ্চিম বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শেখ মহম্মদ ইউনুস এবং জেলা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট-সহ অন্যান্য আধিকারিকরা।

অভয়া স্মরণ অনুষ্ঠানে নিজের লেখা একটি কবিতাও পাঠ করেন অগ্নিমিত্রা পাল। আরজি করের নারকীয় ঘটনার খবর পাওয়ার পরই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন বলে জানান মন্ত্রী। অন্যান্য বিজেপি নেতানেত্রীদের সঙ্গে তিনিও অভয়ার বাবা-মায়ের পাশে দাঁড়িয়েছিলেন বলে স্মৃতিচারণ করেন তিনি।

অগ্নিমিত্রা পাল বলেন, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিটি স্তরের কর্মী এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ভবিষ্যতে যাতে কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সকলকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top