স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার জাতীয় গান ‘বন্দে মাতরম্’, এবারের থিম ‘যুব শক্তি’

স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার জাতীয় গান ‘বন্দে মাতরম্’, এবারের থিম ‘যুব শক্তি’

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – স্বাধীনতা দিবসের সরকারি উদযাপনে এ বার ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। ১৫ অগস্ট লালকেল্লার মূল সরকারি অনুষ্ঠানে প্রথমবার জাতীয় গান ‘বন্দে মাতরম্’ পরিবেশিত হবে। প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। একই সঙ্গে ২০২৬ সালের লালকেল্লার স্বাধীনতা দিবস উদযাপনের মূল বিষয়বস্তু হিসেবে ‘যুব শক্তি’কে বেছে নেওয়া হয়েছে।

প্রতি বছর ১৫ অগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ পরিবেশনের রীতি রয়েছে। তবে এ বছর সেই সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, জাতীয় পতাকা উত্তোলনের সময় প্রথমে জাতীয় গান ‘বন্দে মাতরম্’ পরিবেশিত হবে এবং তার পরেই জাতীয় সঙ্গীত বাজানো হবে।

ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী দেশাত্মবোধক রচনা ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় গানের ঐতিহাসিক গুরুত্বকে সামনে আনতে কেন্দ্র একাধিক উদ্যোগ নিয়েছে। এ বার স্বাধীনতা দিবসের সরকারি আমন্ত্রণপত্রেও ‘বন্দে মাতরম্’-এর ছয়টি স্তবক অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, এবারের স্বাধীনতা দিবস উদযাপনের মূল থিম হিসেবে ‘যুব শক্তি’ নির্বাচন করা হয়েছে। দেশের তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী ক্ষমতা, অংশগ্রহণ এবং ভবিষ্যৎ নির্মাণে তাঁদের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার বার্তা এই থিমের মাধ্যমে তুলে ধরা হবে। লালকেল্লার জাতীয় মঞ্চে এই নতুন সংযোজন স্বাধীনতা দিবসের ঐতিহ্যবাহী উদযাপনে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top