বদলের বাংলায় জে পি নাড্ডা, কলকাতায় আয়ুষ্মান ভারতের মেগা কর্মসূচি

বদলের বাংলায় জে পি নাড্ডা, কলকাতায় আয়ুষ্মান ভারতের মেগা কর্মসূচি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – বদলের বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। আগামী রবিবার, ১৬ অগস্ট তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। ১৬ ও ১৭ অগস্ট কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়ুষ্মান ভারতকে কেন্দ্র করে একটি মেগা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

আগামী ১৬ অগস্ট রাজ্যে আয়ুষ্মান দিবস পালন করা হবে। ওই দিন থেকেই প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা প্রদানের কাজ শুরু হওয়ার কথা। রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই তাঁর কলকাতায় আসার কথা।

তবে শুধু সরকারি কর্মসূচি নয়, কলকাতা সফরে দলীয় কর্মসূচিতেও অংশ নিতে পারেন জে পি নাড্ডা। আগামী ২২ থেকে ৩০ অগস্ট রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপির প্রশিক্ষণ শিবির হওয়ার কথা রয়েছে। সেই কর্মসূচিতে যাঁরা বক্তা হিসেবে থাকবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৬ অগস্ট কলকাতায় একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণ শিবিরে বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ এবং রাজ্য পর্যবেক্ষক সুনীল বনশল উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সেখানে জে পি নাড্ডারও থাকার কথা রয়েছে। বিজেপি সূত্রে খবর, এই কর্মসূচিগুলি ছাড়া তাঁর সফরে আপাতত আর কোনও দলীয় কর্মসূচি নির্ধারিত নেই।

ফলে একদিকে আয়ুষ্মান ভারতের পরিষেবা চালুর সরকারি অনুষ্ঠান, অন্যদিকে দলের সাংগঠনিক প্রশিক্ষণ—দুই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে ঘিরে জে পি নাড্ডার কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top