বর্ষার দাপট অব্যাহত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস; নজরে উত্তরবঙ্গ

বর্ষার দাপট অব্যাহত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস; নজরে উত্তরবঙ্গ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য- রাজ্যে এখনও বর্ষার দাপট স্পষ্ট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার পরিস্থিতির উপরও নজর রাখা হচ্ছে। ২০ অগস্ট রাত পর্যন্ত সমুদ্রে ঢেউয়ের দাপট বাড়তে পারে বলে সতর্কতা রয়েছে। কলকাতাতেও আজ মূলত মেঘলা আকাশ থাকবে। শহর ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকতে পারে। গতকাল কলকাতা আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পরিমাণ বাড়লে কলকাতার নিচু এলাকাগুলিতে জল জমে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে গাছের নিচে বা খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। ফলে নিম্নচাপের প্রভাব কিছুটা কমলেও রাজ্যজুড়ে বর্ষার দাপট এখনও অব্যাহত রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখছে হাওয়া অফিস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top