যাদবপুরকে ‘আরবান নকশালদের প্রোডাকশন হাউস’ বললেন অর্জুন সিং! JNU-র সঙ্গে তুলনা, সংঘর্ষ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর

যাদবপুরকে ‘আরবান নকশালদের প্রোডাকশন হাউস’ বললেন অর্জুন সিং! JNU-র সঙ্গে তুলনা, সংঘর্ষ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – এবিভিপি ও বাম ছাত্র সংগঠনের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার দিনভর চর্চায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এদিন দুই ছাত্র সংগঠনের মিছিল ঘিরে বিশ্ববিদ্যালয়ের বাইরেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এই অশান্তির নেপথ্যে ‘দিমাগি নকশাল’দের হাত রয়েছে বলে অভিযোগ তোলে এবিভিপি। সংগঠনের বক্তব্য, নকশালদের হাতে হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হবে। এই পরিস্থিতির মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা JNU-এর সঙ্গে তুলনা করলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। বৃহস্পতিবার নিজের ভাটপাড়ার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় একসময় যে ধরনের জায়গা ছিল JNU, যাদবপুরও সেই ধরনের জায়গা। মন্ত্রীর অভিযোগ, বাম, অতিবাম এবং মাওবাদী ভাবনার মাধ্যমে পড়ুয়াদের রাষ্ট্রবিরোধিতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘দিমাগি নকশাল’ এবং ‘আরবান নকশালদের প্রোডাকশন হাউস’ বলেও তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্য, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে বামপন্থী সংগঠন ফেটসুর জিবি মিটিং ঘিরে এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনগুলির মধ্যে যে সংঘর্ষ হয়েছে, তার পিছনেও এই ধরনের রাজনৈতিক ভাবনার প্রভাব রয়েছে। একইসঙ্গে জেন জি-র উদ্দেশে বার্তা দিয়ে অর্জুন সিং বলেন, ‘টুকরে টুকরে গ্যাং’-এর ভাবনা থেকে দূরে থেকে পড়াশোনায় মন দিতে হবে এবং ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে দেশ ও সমাজের কাজে লাগতে হবে। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অশান্তি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ছাত্র সংগঠনগুলির সংঘর্ষ, ক্যাম্পাসের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠছে। তার মধ্যেই মন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক আরও বাড়ল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top