হাওড়া স্টেশনে ‘মার্কো’র তল্লাশিতে ২২.৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক যাত্রী

হাওড়া স্টেশনে ‘মার্কো’র তল্লাশিতে ২২.৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক যাত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হাওড়া: স্নিফার ডগ ‘মার্কো’র তৎপরতায় হাওড়া স্টেশনে উদ্ধার হল ২২.৬৪ কেজি গাঁজা। রবিবার ৮ নম্বর প্ল্যাটফর্মে এক যাত্রীর আকাশি রঙের ট্রলি ব্যাগ দেখে সন্দেহ প্রকাশ করে আরপিএফের স্নিফার ডগটি। এরপর ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক।

আরপিএফ ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে অভিযান চালান। তাঁদের সঙ্গে ছিল স্নিফার ডগ ‘মার্কো’। ৮ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া এক যাত্রীর ট্রলি ব্যাগের দিকে ইঙ্গিত করে চিৎকার শুরু করে মার্কো। বিষয়টি নজরে আসতেই ওই যাত্রীকে আটক করা হয়।

তাঁর আকাশি রঙের ট্রলি ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে মোট ১১টি প্যাকেট উদ্ধার করেন আরপিএফ আধিকারিকরা। প্যাকেটগুলির ভিতর থেকে মোট ২২.৬৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

আটক ব্যক্তি গাঁজা বহনের কোনও বৈধ লাইসেন্স, পারমিট বা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি বলে জানিয়েছে আরপিএফ। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। স্নিফার ডগ ‘মার্কো’র তৎপরতায় বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় আরপিএফের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় প্রশিক্ষিত এই কুকুরটি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top