ডেঙ্গি রুখতে স্কুলের পোশাকে বড় বদলের আর্জি স্বাস্থ্যমন্ত্রীর! সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত পড়ুয়াদের গা-ঢাকা পোশাক পরানোর আবেদন

ডেঙ্গি রুখতে স্কুলের পোশাকে বড় বদলের আর্জি স্বাস্থ্যমন্ত্রীর! সেপ্টেম্বর-নভেম্বর পর্যন্ত পড়ুয়াদের গা-ঢাকা পোশাক পরানোর আবেদন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যে হঠাৎ ডেঙ্গির বাড়বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখা এবং সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাস স্কুলের পোশাক বিধিতে সাময়িক পরিবর্তনের আর্জি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Saradwat Mukherjee)।

রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের উদ্দেশে হাতজোড় করে আবেদন জানিয়েছেন তিনি। এই তিন মাস পড়ুয়াদের সম্পূর্ণ গা-ঢাকা পোশাক পরিয়ে স্কুলে পাঠানোর অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে স্কার্টের পরিবর্তে পা-ঢাকা সালোয়ার পরানোর ওপর জোর দিয়েছেন তিনি।

শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য, “ফুল হাতা ড্রেস করে দিন। মেয়েদের স্কার্ট পরিয়ে স্কুলে পাঠাবেন না। ওদের পা-ঢাকা সালোয়ার পরতে দিন।” তাঁর দাবি, শুধু হাঁটু পর্যন্ত মোজা পরালে ডেঙ্গির মশার কামড় থেকে পুরোপুরি সুরক্ষা মিলবে না। কারণ বড় মোজাও চামড়ার সঙ্গে সেঁটে থাকে এবং সুতির মোজা তুলনামূলক পাতলা হওয়ায় তার উপর দিয়েও মশা কামড়াতে পারে বলে তিনি জানিয়েছেন।

তাই ডেঙ্গি মোকাবিলায় আগামী তিন মাস ছাত্রীদের সালোয়ার এবং ছাত্রদের ফুলহাতা শার্ট ও ফুল প্যান্ট পরানোর ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর মতে, পড়ুয়াদের মশার কামড় থেকে সুরক্ষিত রাখতে পোশাকের মাধ্যমে শরীরের যতটা সম্ভব অংশ ঢেকে রাখা জরুরি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top