বাংলা থেকে এখনও বিদায় নেয়নি বৃষ্টি! শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

বাংলা থেকে এখনও বিদায় নেয়নি বৃষ্টি! শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য থেকে এখনও পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ শনিবারও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালে রোদের দেখা মিললেও পরে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রবিবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। যদিও আগামী বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও এক-দু’পশলা বৃষ্টিও হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃষ্টির পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। আগামী সপ্তাহে কলকাতায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোচবিহারে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই দুই জেলায় হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top