রেজিনগরে হারের আশঙ্কা হুমায়ুন কবীরের? ভোট ঘোষণার পরই বিজেপিকে রুখতে বিরোধী ঐক্যের ডাক আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের

রেজিনগরে হারের আশঙ্কা হুমায়ুন কবীরের? ভোট ঘোষণার পরই বিজেপিকে রুখতে বিরোধী ঐক্যের ডাক আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – নিজের গড় রেজিনগরেই কি হারের আশঙ্কায় ভুগছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর? যে রেজিনগর নিয়ে এতদিন তাঁকে একাধিকবার আত্মবিশ্বাসী মন্তব্য করতে দেখা গিয়েছিল, ভোট ঘোষণা হতেই তাঁর অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বিজেপিকে রুখতে সমস্ত বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।

মঙ্গলবার দুপুরে নিজের দলের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে বর্তমানে ৮৬টি আসন বিরোধীদের হাতে রয়েছে। তাঁর দাবি, ওই ৮৬ জন বিধায়ক যদি নিজেদের রাজনৈতিক ‘ইগো’ সরিয়ে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াই করেন, তাহলে ২০২৬ সালেও বিজেপিকে রোখা সম্ভব। তাঁর বক্তব্য, গ্রহণযোগ্য বিরোধী শক্তি তৈরি করতে হলে সব বিরোধী দলকে এক ছাতার তলায় আসতে হবে।

হুমায়ুনের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী ও নওশাদ সিদ্দিকী-সহ বিরোধী নেতৃত্বকে ব্যক্তিগত রাজনৈতিক দ্বন্দ্ব সরিয়ে আলোচনার টেবিলে বসতে হবে। কংগ্রেসকেও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে বৃহত্তর স্বার্থে জোটবদ্ধ লড়াইয়ের পথে আসার আহ্বান জানান তিনি। বাংলার স্বার্থে বিরোধীদের ঐক্যবদ্ধ লড়াই জরুরি বলেও মন্তব্য করেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।

এর আগে রেজিনগর আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। জাতীয় স্তরে বিজেপিকে রুখতে কংগ্রেসের হাত শক্ত করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেছিলেন। হুমায়ুন কবীর সরাসরি রেজিনগর নিয়ে একই কথা না বললেও এবার বিরোধী জোটের পক্ষে জোরালো সওয়াল করলেন। তবে কংগ্রেস নেতা অধীর চৌধুরী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন, রেজিনগরে কংগ্রেস নিজেদের শক্তিতেই লড়াই করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top