রাজ্য – Caring Minds International-এর উদ্যোগে আয়োজিত “Mental Health – Early Identification of Red Flags” শীর্ষক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যার প্রাথমিক লক্ষণ বা ‘Red Flags’ সময়মতো চিহ্নিত করার গুরুত্ব নিয়ে অনুষ্ঠানে সচেতনতার বার্তা দেওয়া হয়।
অগ্নিমিত্রা পাল বলেন, মানসিক স্বাস্থ্যের সমস্যার প্রাথমিক লক্ষণগুলি দ্রুত চিহ্নিত করা অত্যন্ত জরুরি। তাঁর বক্তব্য, সচেতনতা, সহমর্মিতা এবং সময়মতো সঠিক সহায়তা একজন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক সচেতনতা আরও বাড়ানো এবং একটি সহানুভূতিশীল ও সচেতন সমাজ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে সময়মতো পাশে দাঁড়ানোই হতে পারে সুস্থ ও সংবেদনশীল সমাজ গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।




















