কংগ্রেসকে জোটের প্রস্তাব, প্রত্যাখ্যাত হতেই বড় সিদ্ধান্ত মমতার! নন্দীগ্রাম-রেজিনগরের উপনির্বাচনের আগে ‘হাত’ শিবিরের জন্য দরজা বন্ধ তৃণমূলের

কংগ্রেসকে জোটের প্রস্তাব, প্রত্যাখ্যাত হতেই বড় সিদ্ধান্ত মমতার! নন্দীগ্রাম-রেজিনগরের উপনির্বাচনের আগে ‘হাত’ শিবিরের জন্য দরজা বন্ধ তৃণমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাব কংগ্রেস প্রত্যাখ্যান করার পর তৃণমূলের অবস্থানে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভবিষ্যতে জাতীয় কংগ্রেসের সঙ্গে আর কোনও জোটে থাকবে না তৃণমূল কংগ্রেস।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই দুই আসনে বিজেপির বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ের লক্ষ্যেই কংগ্রেসের সঙ্গে জোটের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সেই প্রস্তাব নিয়ে দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে তৃণমূলের প্রস্তাবে সাড়া দেয়নি কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল তৃণমূলের এক সাংসদকে জানান, বাংলার স্থানীয় স্তরের কংগ্রেস কর্মীরা এই জোটের প্রস্তাব মেনে নিতে রাজি নন। ফলে নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে দুই দলের মধ্যে কোনও সমঝোতা হচ্ছে না বলেই স্পষ্ট হয়েছে।

কংগ্রেসের তরফে প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া অবস্থান সামনে এসেছে। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের এই সিদ্ধান্তে রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top