পুজোর মুখে বড় খবর! নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল SSC

পুজোর মুখে বড় খবর! নবম-দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করল SSC

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: পুজোর মুখে নবম ও দশম শ্রেণির শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ২০২৫ সালের দ্বিতীয় এসএলএসটি (নবম-দশম) শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের প্রাথমিক তালিকা প্রকাশ করল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশনের এই পদক্ষেপে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ নিয়ে আশায় বুক বাঁধছেন প্রার্থীরা।

সংশোধিত চূড়ান্ত শূন্যপদের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ১২ অক্টোবর প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ফলে নবম ও দশম শ্রেণিতে শিক্ষক পদে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের কাছে এই তালিকা বিশেষ তাৎপর্যপূর্ণ।

তবে কবে থেকে ইন্টারভিউ শুরু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট সূচি প্রকাশ করা হয়নি। ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ ও পরবর্তী নির্দেশিকা জানতে প্রার্থীদের নিয়মিত এসএসসির সরকারি ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

পরবর্তী পর্যায়ে কমিশনের ওয়েবসাইট থেকেই প্রার্থীরা নথি যাচাই সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় নির্দেশিকা জানতে পারবেন। তাই নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কে আপডেট পেতে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখাই গুরুত্বপূর্ণ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top