পাঁচ বছরের ল কোর্সে অতিরিক্ত সেমিস্টার ফি ফেরানোর নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের, বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত টাকা জমা নয়

পাঁচ বছরের ল কোর্সে অতিরিক্ত সেমিস্টার ফি ফেরানোর নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের, বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত টাকা জমা নয়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: পাঁচ বছরের আইন পাঠ্যক্রমে ভর্তির সময় নেওয়া সেমিস্টার ফি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ল কলেজগুলিকে সতর্ক করে জানানো হয়েছে, ফি সংক্রান্ত নির্দিষ্ট বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত প্রথম সেমিস্টারের জন্য কোনও টাকা নেওয়া যাবে না। ইতিমধ্যে পড়ুয়া বা তাঁদের অভিভাবকদের কাছ থেকে সেমিস্টার ফি নেওয়া হয়ে থাকলে, সেই টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ বছর মেয়াদি আইন পাঠ্যক্রমে ভর্তির ক্ষেত্রে ফি সংক্রান্ত নির্দেশিকা এখনও প্রকাশিত হয়নি। তাই এই পর্যায়ে পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ফি ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। সংশ্লিষ্ট কলেজগুলিকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, পাঁচ বছরের আইন পাঠ্যক্রমে ভর্তি ও ফি সংক্রান্ত বিষয় নিয়ে গত ১২ অক্টোবর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষের সভাপতিত্বে একটি বৈঠক হয়। ওই বৈঠকের পরেই ফি সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী, ফি সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত প্রথম সেমিস্টারের টাকা জমা দেওয়া যাবে না। ফলে ভর্তি প্রক্রিয়ায় ইতিমধ্যে অর্থ জমা দেওয়া পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের ক্ষেত্রে এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top