চোরবাগান পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের চিকিৎসার খরচও বহন করবে সরকার

চোরবাগান পদপিষ্টের ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ও সরকারি চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের চিকিৎসার খরচও বহন করবে সরকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৮। দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে একে একে পৌঁছচ্ছেন মৃতদের পরিবারের সদস্যরা। স্বজন হারানোর শোকে হাসপাতাল চত্বরে কান্নার রোল। এই পরিস্থিতিতে দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বও নেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, নিয়ম মেনেই মৃতদের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং পদপিষ্টের সময় ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখবে প্রশাসন।

মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পরিবারের একজনকে সরকারি গ্রুপ-ডি পদে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

আহতদের চিকিৎসা নিয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে রাজ্য সরকার। আহতরা যে হাসপাতালে চিকিৎসা করাতে চাইবেন, সেখানেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। প্রত্যেক আহতকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্তের মাধ্যমে প্রকৃত পরিস্থিতি সামনে আনার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। এদিকে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top